প্রেমকে এখনও বুঝতে পারিনি Premke Ekhono Bujhte Parini

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রেমকে এখনও বুঝতে পারিনি
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

যদি প্রশ্ন করো—
“কাকে ভালোবেসে
শুনি প্রেম-বিরহের গান?”
হেসে বলব—
কাউকে নয়,
ভালোবাসাকেই করেছি প্রণাম।

যদি আবার প্রশ্ন করো—
“কাকে ভালোবেসে
লিখেছি এত এত কবিতা?”
আমি মৃদু হেসে বলব—
কাউকে নয়,
ভালোবাসাকেই করেছি ভালোবাসার কথা।

প্রেম করিনি কোনোদিন,
তবু প্রেমের কবিতা লিখি—
তাই বলে কি হৃদয় আমার
অনুভূতিহীন নাকি?

প্রেম করতে হয় না সবসময়,
কখনো কখনো
প্রেমকে অনুভব করাই
সবচেয়ে— বড় ভালোবাসা হয়।

কারও চোখে দেখেছি
অপেক্ষার আকুল ভাষা,
কারও ঠোঁটে শুনেছি
ভালোবাসার মিষ্টি আশা।

প্রেম না করেও
প্রেমকে চিনেছি একটু একটু করে,
মানুষের হৃদয় পড়তে পড়তে
শিখেছি ভালোবাসার অক্ষর ধরে।

কেউ ভালোবেসে হারিয়েছে,
কেউ হারিয়েও ভালোবেসেছে—
কেউ নিজের সুখ বিসর্জন দিয়ে
অন্যের মুখে হাসি এঁকেছে।

যে ফুল ফোটে অন্যের বাগানে,
তার গন্ধ কি আমার নয়?
চাঁদকে ছুঁইনি কোনোদিন—
তবু চাঁদের আলোয় মন ভরে রয়।

কাছে থেকেও হারিয়েছে কেউ,
কেউ দূর থেকেও আপন—
ভালোবাসা না পেয়েও কেউ কেউ
স্বপ্নে, হৃদয়ে প্রেমের বীজ করে বপন।

আমি দেখেছি—
দূরে থেকেও কেউ
কারও ভালো থাকার প্রার্থনা করে,
কিছু না-পেয়েও কেউ
নিঃশব্দে প্রেম-প্রদীপ জ্বালে ঘরে।

ভালোবাসাকে অস্বীকার করিনি,
তাকে পাওয়ার দাবিও করিনি।
প্রেম করেছি, না প্রেম করিনি—
আমি এখনও বুঝতে পারিনি।

প্রেমের কবিতা লিখি,
প্রেম-বিরহের গান শুনেই বাঁচি—
তবুও—
প্রেমের ঝর্ণাধারায় ভালোবাসা অধরা।

যদি প্রশ্ন করো—
“কাকে ভালোবেসেছো?”
তবে বলবো,
নিজেকে এখনো ভালোবাসতে পারিনি।
অন্যকে কী করে ভালোবাসবো?

দিন আসে, দিন যায়—
প্রেমকে এখনও বুঝতে পারিনি…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 127Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted