![]()
পিপাসায় কে চলিল— ‘শ্রান্ত পথিক’ মরুভূমে;
সাগর রচাবে বলে সে মহাকল্লোলে।
ধুলি! চাই, সোনা — কী করে হয়, বলে দেখি?
যদিও অশ্রু-ঘামে কখনো পা ভিজে যায়,
সে পায়ের ধুলি কাদায় পরিণত হয়।
হায়, দূর্লভ মানব!
যে কাদায় জীবন্ত প্রাণে তুমি মহীয়ান —
সে কাদারে গেছ ভুলি?
ধুলি,ধুলি বলে যে ধুলিরে করিছ অপমান!
ভাবোনি, সে অবনী-মায়ের প্রাণ।
তাই হেরি যাঁরা ধুলিপাকে জীবন করিছে বিসর্জন,
বহিয়া রক্ত-ঘাম;
তাদেরি স্কন্ধে ভর দিয়ে করে কেউ স্বর্গে অভিযান।
বালির প্রান্তরে খেটে মরে…
সে বেলাভূমিতে সোনা ফলিয়ে গোলা ভরে!
জানো? কত হীন পাশানের দল —
সে স্বর্ণালঙ্কারে সজ্জিত হচ্ছে অস্ত্র-জোরে।
অভাগা ঘুমাইল পাঁকের বিছানায়।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)