ধোঁয়াশা হয় যদি স্বপ্নময় (Dhonoyasha Hoy Jodi Swopnomoy)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ধোঁয়াশা হয় যদি স্বপ্নময়
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রেমের ভোরাই (প্রথম খণ্ড)

তামাশা করে বর্ণনার ধোঁয়া আর কুয়াশা—
দু’জনে মিলেই গড়ে ধোঁয়াশা, রাখে বিস্ময়।

সব শেষ হয় মুখাগ্নির ছোঁয়ায়,
ছাই উড়ে যায়।
অভাগীর আশা-গুলি পাক খেতে খেতে স্বর্গে যায়।

যেতে যেতে কয়— জীবন রহস্য শুধু ধোঁয়াশা নয়।
ধোঁয়া একেলা নয়;
অন্যরাও মিশে রয়েছে ধোঁয়ায়।

তপ্ত বায়ু— কোনায় কোনায় নানা গ্যাস জুটলে
ধোঁয়াটে গন্ধ বয়।
মেঘের ধূলিকণা ধোঁয়াকে ধরে
ধরায় ফেরত পাঠায়।

পরিশেষে পরিবেশ হয় কুয়াশাময়—
বাড়ায় ভাইরাস;
চারিধারে ধোঁয়া ভরা বাতাস
বিষময় আর বিষময়।

আশায় থাকলে ধোঁয়াশা,
ধোঁয়াশায় নিলে ভালোবাসা—
একেবারেই উচিত নয় মেলামেশা;
মুক্ত করো নেশা।

ধোঁয়া ও কুয়াশা— দু’টোই ক্ষতিকর,
তবুও জাগে বাঁচার আশা।
ধোঁয়ায় জীবাণু মরে,
কুয়াশা শুষে বাঁচে ক্যাকটাস।

ধোঁয়া আর কুয়াশা আজও
ধোঁয়াশা দিয়েই যাচ্ছে—
মরণের ওপারেও বৃহৎ, সুন্দর,
গূঢ় রহস্য আছে।

শুনেও এখনো ধোঁয়াশা-ধোঁয়াশা মনে হচ্ছে।
ধোঁয়াশা-কুয়াশা রাত বড়োই ভয়ের—
পথে-ঘাটে দুর্ঘটনা হয়।

ধোঁয়ার ঝাঁজে চোখ জ্বলে,
ফুসফুসে যক্ষা হয়।
তবুও লোকে অর্থের বিনিময়ে
ধোঁয়া ছাড়ে, ধোঁয়া খায়।

ঘিরে ধরে ধোঁয়াশা—
চাওয়া–পাওয়ার পূর্ণ আকাশ।
কেটে যাক সব ধোঁয়াশা,
নির্মল হোক সব বাতাস।

কথা কয়— আল্পনা, কল্পনা,
শতরূপা, বহ্নিশিখা, আশা।
ভালো আছি—
বেঁচে থাক একটুমুঠো ভালোবাসা।

সব ধোঁয়া উড়ে যাক,
কুয়াশা পড়ুক হেথায় হোথায়।
অভাগা–অভাগীর স্বপ্ন বেঁচে থাক
আলোর আশায়।

ধোঁয়াশা ভরা আশা–ভরসা
কখনোই হয় না বর্ণময়।
ধোঁয়াশায় নয়—
সবাই মিলিত হোতে এসো আলোর বন্যায়।

হোক বোধোদয়,
কুয়াশা–ভোরে হোক নতুন সূর্যোদয়।
কুয়াশা–ধোঁয়ার জন্ম সার্থক—
ধোঁয়াশা হয় যদি স্বপ্নময়।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।