![]()
প্রেমের দাম
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রেমের ভোরাই (প্রথম খণ্ড)
হৃদয়ের রাগ–রাগিণীর রেওয়াজে
মুহূর্তেই মুহূর্তটি হয়ে ওঠে মনোরমা।
‘প্রেম’ শব্দটি বড়ো ভালো,
তবে জলঘোলা প্রেমের কারণ বলা— বারণ;
করো ক্ষমা।
প্রেম কখন আসে—
কারও নেই জানা,
তবুও হিসাব করি
খরচ–জমা।
উপাধি— কলঙ্কিনী, কুলটা, হতচ্ছাড়া, হতচ্ছাড়ি—
নানান প্রেমের উপমা।
উপাধি–উপমাতেই ভাসে প্রেমের আয়না,
বহুগুণ বেড়ে যায় প্রেমের গরিমা।
জীবনে চলার পথে
প্রতি মুহূর্তে প্রেম চায় না—
এমন কেউ কি আছে দুনিয়ায়?
জীবনটাই তো প্রেমময়,
ভাবনা–চিন্তা গুলিয়ে কেনো কর ‘হায় হায়’?
আমি প্রেমিক— আমিই প্রেমিকা,
খুঁজি ভালোবাসায় কত কিছু রয়।
সব দায় আমার, থিতি অতিশয়—
আমাকেই হতে হবে অবশ্যই ‘মহাশয়’।
রবির ঘনঘটা,
বসন্তে দক্ষিণা–বাতাসের শিহরণ,
পাখির কুজন— সবই প্রেমের দান।
মন দিয়ে শোন
বর্ষায় নীড়–ভাঙা পাখির গান;
গ্রীষ্মে তৃষ্ণার্ত পথিকের রেখো মান।
প্রেম যে অসীম—
ব্যাখ্যা করা কঠিন;
শুধু মায়ায় লুটায়
অন্তরের নিষ্পাপ গান।
প্রেমময় জীবনে
শুধুই প্রেম আর প্রেম—
জড়িয়ে রেখেছে মান–সম্মান।
দাঁড়িপাল্লার মূল্যে–তুল্যে
অমূল্য প্রেমের দাম;
প্রেম ছাড়া মূল্যহীন জীবন।
প্রেমের শেষ দান—
আমার প্রাণ—
নিয়ো এই;
চাইনা কোনো প্রতিদান…
চাইনা কোনো প্রতিদান।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)