![]()
সাদা বালির উপর, নদীকে সঙ্গী করে,
অনেকক্ষন ধরে, একা শূয়ে আছি।
চেনা নদী, একই রকম বয়ে চলে গেছে।
অনেকদিন ধরে, আমি যেন বেঁচে থাকি।
নতূন শীতের কমলা রৌদ্দের স্পর্শ,
মাদকতার মোহে পুরো শরীর জুড়ে,
নয় কোন প্রতিদিনের ক্লান্তি ও কালো।
এখানে নিঃশব্দ থমকে দাঁড়িয়ে আছে।
নদীতে, এখন সাদা বালি ও জলের খেলা।
সাদা বকের ত্রস্ত পায়ের চলাফেরা।
লম্বা ঠোঁটের হঠাৎ, হঠাৎ ছোঁ মারা।
রূপোলী মাছের কাছে পৌঁছে যাওয়া।
সাদা বালি, চর, রৌদ্দুর, পাখি, নদী,
এগুলো আমার নিজস্ব জলছবি।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)