![]()
পরিত্রাণ
হাকিকুর রহমান
অরণ্য ফুকারি কহে, ওহে মনুষ্যকুল-
নীরবে, নিভৃতে রহি, ইহা কোন ভুল?
ছায়া দিয়ে, ফল দিয়ে, রাখি প্রীত তবে-
মায়াময় পরিবেশ, ভরা থাক ভবে।
যে কোন সুযোগেই, কর্তিত হই-
তোমাদের কর্মকান্ডে, সন্ত্রস্ত রই।
কবে হবে তোমাদের, পরিমিত জ্ঞান-
সেই দিন আমাদের, হবে পরিত্রাণ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)