সর্বভোজী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দুচোখ শুধু অশ্রু মাখে
স্বপ্ন দেখি বন্ধ চোখে..
পোড়া বাস্তবে স্বপ্নের ছাই
নিজের বলতে কিছুই নাই।

পাল্টায় রোজ সখের মানুষ
পছন্দ মোর রঙিন ফানুস..
চাঁদের আলোয় একা রোজি
দিনের আলোয় সর্বভোজী।

আমার বাগিচার ফুলে আসক্তি তার
অন্যের ফুলে আসক্ত সে..
করিনা নষ্ট বাগিচায় ফুল
সাজাবো এবার আরেকটাকে।

তার জ্বালানো আগুনে বৃষ্টি ঝরুক
জমা ছাইতে ফুটুক ফুল..
নতুন হাত তুলুক আমার

সে আবার আমায় ভাবুক ভুল।

0

Publication author

0
পাঠক যেথা আবেগ শূন্য লেখনী সেথায় বৃথা।
Comments: 0Publics: 2Registration: 08-03-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।