প্রতিবাদের ভাষা কলমে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রতিবাদের ভাষা কলমে

– অভিজিৎ হালদার-

  ফিরবে বাংলা এবার

আমার কবিতার কলমে

অন্যায়ের বিরুদ্ধে হোক

প্রতিবাদ পাতায় পাতায়।

আর নয় আর নয় ভ্রষ্টাচার

মিথ্যা যতোই চাপা থাকুন

প্রকাশ্যে আসবেই একদিন

আজ নয় তো অন্য কোনো দিন।

দুদিনের ছোট্ট শিশু

তারা বুঝবে কী রাজনীতি

যে পথ দেখায় আমারা

সে পথেই তো চলে তারা।

বাংলা আজ নেইতো বাংলা

হারিয়ে গেছে কুশাসনের হাতে

মিথ্যা ভাষনে গলাভাঙে

রাতের অন্ধকারে করে চুরি

দিনের বেলা হরিনাম

বলে তখন তোমরা ভালো আছো!

নির্মূল এ নাশ করো ভ্রষ্টাচার

ফিরাও বাংলা এবার কবিতার কলমে।

যদি পৃথিবীতে ঈশ্বর থেকে থাকে

শুনবে আমার এ ডাক একদিন

হে বীর হে মহাবল,হে মাতা

তুমি খুলে দেবে আলোর পথ।।

 

০৫/০৪/২১

 

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।