গুহার মানুষ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বেরিয়ে আসতে পারে নাই কারা?
আদিম কালের ঝোপের গুহারে,
আধুনিক ছোঁয়া পেয়ে উপভোগ
মন পরে আছে গুহার দুয়ারে।

হাতের মুঠোয় পৃথিবীকে দ্যাখো
মন যেন সেই খাঁচায় বন্দী,
হয়তো পোশাকে আধুনিক বলে
গুহার সাথেই এখনো সন্ধি।

প্রভু কৃতজ্ঞ থাকাটা উচিত
স্রষ্টায় করে মানুষের ক্ষমা,
ধর্মের জন্য মানুষ করে না
মানুষের ক্ষমা সেই তরতমা।

ধর্মের সেই ঠেলাঠেলি ভিড়
বাঙালীর মাঝে হয় শোরগোল,
এই যেন সেই গুহার ভেতরে
এখনো গুহার যেন খায় দোল।

উন্নত দেশে বেরিয়ে এসেছে
সেই গুহা ভুলে করে বসবাস,
যার যার নিজ ধর্ম পালন
শান্তির কোলে নেয় নিঃশ্বাস।

আমরা পারিনি গুহা থেকে ফিরে
আধুনিক যুগে খেয়ে নিতে খাপ,
এখনো হাঁটার এখনো চলার
আদিম যুগের পায়ে পড়ে ছাপ।

0

Publication author

0
পোস্ট কপি করবে না,
-মোঃ মুসা
Comments: 10Publics: 68Registration: 31-01-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।