![]()
আমরা যাকে বন্ধু বলি,
আসলে তারা কি বন্ধু হয়?
স্বার্থপর ঐ লোকগুলো সব,
কখনো মোদের বন্ধু নয়।
বন্ধু মানে বনলতা,
বন্ধু মানে মাথার ছাতা,
বন্ধু মানে শীত কালে
গায়ে জড়ানো নকশি কাঁথা।
সুখ–দুঃখ, বিপদ–আপদ
যদি জীবনে আসে,
সত্যিকারের বন্ধু যারা,
তারাই থাকে পাশে।
স্বার্থপর ঐ বন্ধুগুলো
মনে হয় যেন ঘুনে ধরা কাঠ,
যেথায় সেথায় সুযোগ পেলে
নিয়ে নেয় তারা পার্ট।
বন্ধু মানে একই দেহে
দুটি যেন প্রাণ,
বন্ধু মানে যেথায় সেথায়
গাওয়া পাগলা গান।
বন্ধু মানে মহাসম্পদ,
বন্ধু মানে খুব নিরাপদ,
বন্ধু মানে স্বার্থ ছাড়া
যেন এক অভিভাবক।
যার অন্তরে স্বার্থ রয়,
তাকে বন্ধু বলতে ভয় হয়,
স্বার্থ নিয়ে যারা আসে,
তারা কখনো বন্ধু নয়।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)