![]()
সবুজ পাতায় ভরা গাছে
আজ ধরেছে ফল,,
প্রকৃতির অপরূপ রূপ কত?
কত তার ছল।
মনের অজান্তে কখন যেন
বসন্ত গিয়েছে সরে,,
নানা রঙে ফুল সবই আজ
বুঝি গিয়েছে ঝরে।
বাতাসে নেই আর ফাগুন
ফুলের সে ঘ্রাণ,
কোকিল ও আজ আর
গাইলো না গান।
আসিল গ্রীষ্ম বুঝি ঐ সে
হাতছানি দেয়,,
নীরবে বসন্ত আজি তাই
জানালো বিদায় ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
“আসিল গ্রীষ্ম বুঝি ঐ সে
হাতছানি দেয়,,
নীরবে বসন্ত আজি তাই
জানালো বিদায়”
কবিতার শিরোনামখানি বড্ড মায়াময় এবং অনুপম সুন্দর ছন্দিত কবিতা…! প্রিয় আমার জীবন জল পড়ার আমন্ত্রণ রইলো… শুভেচ্ছা কবি…
ভীষণ সুন্দর লাগলো কবিতাটা। শুভ কামনা রইলো প্রিয় কবি।