বাগানের স্বপ্ন – শাহ্ আলম আল মুজাহিদ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কোথায় চলেছ ও ভাই প্রজাপতি,
বারেক পিরাও দেখি।

কোমল ছন্দে পরশ-পাখা মেলে
নাচতে আমিও শিখি।

ওখানে কী?
বাতাবি নেবু?
ইশ! কী যে ঘ্রাণ।

সেথায় আমিও কমল-বনে
জুড়াব উদাস প্রাণ।

একবার, শুধু একবার মোরে
নিয়ে যাও চাপার তলে,
যেথায় অনেক পাখপাখালিরা
ডালে ডালে নাচে দোলে।

আমিও তো এখন বড়ই স্বাধীন,
নেই কোনো কাজকাম।
পেট ভরে খাব আরো যত পাব
চাপা-তলে পড়ে থাকা আম-জাম।

ঘুরিতে ঘুরিতে বাগানের ভিতরে
সন্ধ্যা আসিবে নেমে।

এমন সময় ঝিঝির আওয়াজে
হঠাৎ যে যাব থেমে।

লক্ষ্মী-প্যাঁচারা মিউ মিউ করে
হাসি পাবে খুব জোরে।
কোকিল তখন গান ধরিবে
‘কুহু কুহু’ মধু সুরে।

ঝোপঝাড়ে যখন মিটমিট করে
জোনাকিরা ছুটিবে বেগে,
আকাশের বুকে সিতারা, হেলাল,
তখনই উঠিবে জেগে।

খড় বিছিয়ে সোনার মাটিতে
বিছানা বালিশবিহীন,
নিশ্চুপ হয়ে শুয়ে থাকব
দারুণ চাপার ম-ম ঘ্রাণে।

বাগানের পাশে নদী বয়ে গেছে
শান্ত ঢেউয়ের তরে;
তারই তরে শুনি সোনাব্যাঙ ডাকে
মেক গ্যাঙ-গ্যাঙ স্বরে।

শুনিতে শুনিতে ঘুম ঢেলে আসে
গভীর অনুরাগে—
বাগানের স্বপ্ন ভুলব না কখনো,
বারেবারে উঠবে জেগে।

0

Publication author

0
আমি শাহ আলম। বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। সমাজের বৈষম্যের বিরুদ্ধে আমার সংগ্রাম।আলোর পথে আমার সকল অগ্রযাত্রা।
Comments: 0Publics: 45Registration: 07-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।