প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বাসনা

ইবনে নজরুল

 

হতাম যদি নীল আকাশ
মেঘ জমাতাম বারো মাস
চলতাম তোমার ছায়া হয়ে
হলেও আমার সর্বনাশ।

সকাল বিকাল রাত্রিবেলা
করো যত অবহেলা
যত খঞ্জর মারো বুকে
রাখি তোমায় চোখে চোখে।

তুমি, এড়িয়ে গেলে ভালোবাসা
ভগ্ন হয় না আমার আশা
বক্ষ আমার সুবিস্তৃত
না থাক তোমার সেই ভরসা।

তোমার উষ্ঠকোণে ভোরের সূর্য
হাসি তোমার মুক্তাঝরা
করব তোমার মোহর ধার্য
বিশ্বভুবন বসুন্ধরা।

0

Publication author

offline 11 months

ইবনে নজরুল

0
কবি হবার তাড়নায় লেখি না। স্বপ্নে ডুবে থাকতে ভালবাসি।কবির কবিতা স্বপ্ন ছাড়া আর কিছু নয়।
Comments: 4Publics: 10Registration: 23-05-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।