বাহারি এক পতন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এই যে শিল্পীত নিকোনো উঠোন, কচিমুখের দুধদুধ গন্ধ, আর   
এই যে সনাতনী তৈজষপত্রের কেবলই সুনসান সংসার-  
এর কোন কিছুই আমাকে কোনদিন ভাবায়নি……

এতদিন জীবনের ঘানিখানি
বাধা ছিল কেবলই স্বপ্নের পরা-বাস্তবতার মধুর বন্ধনে……

চারিদিকে এই যে রঙ-ঝরা কিংশুক-ফাল্গুনে
ফুলপাখি, চাঁদের হাসি, নিরাকার কথকতার মধুমাখা সুর 
স্বপ্নের বিভাবনে এতদিন ছড়িয়েছিল সোনামুখী রোদ্দুর
তারা সকলে। তোমার গায়েবী সান্নিধ্য এতদিন আমায়
তিলেতিলে করেছিল মহাবির, বুদ্ধ কিংবা রামানুজ প্রায়

আজ তোমারই জীবন-ঘনিষ্ঠ সাতরঙা হাসির হররায়
আমার সে ব্রতচারীদশা কেমন শেষ হয়ে যায়
সহসা! তোমার চৈতালি রূপের বারোয়াড়ী মেলায়
আজ আমি দক্ষ কালোবাজারির ন্যায়
কোন এক দক্ষ অনুসন্ধানী নিশাচর……

হতে পারি আজ আমি আরো ভয়ংকর
কোন এক বিরল স্বৈরাচারী……

তোমার সবকিছুর কিছু হরণকারী…..

আমি আজ প্রস্ফুটিত আগ্রাসী তাপ ও চাপের এক ভিলা,
যেখানে তুমি ইচ্ছার-অনিচ্ছার এক রূপান্তরিত শিলা।

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 149Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।