আমি মানুষ দেখেছি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি মানুষ দেখেছি!
~ সুমিত..

আমি ভিড় বাসে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষ দেখেছি!
আবার , অবলিলায় কোন মেয়ের বুকে হাত দেওয়া পুরুষ ও দেখেছি!

আমি শতশত প্রতিশ্রুতির প্রেম ভেঙে যেতে দেখেছি।
আবার, কয়েক মাসের ভালোবাসায় সারাজীবন সুখে থাকতেও দেখেছি।

আমি পুত্র সন্তানের জন্য অবহেলিত গৃহবধূর ঝুলন্ত লাশ দেখেছি।
আবার, বৌমার চুলে তেল লাগাতে থাকা এক মা কেও দেখেছি!

আমি দ্বায়িত্ব জ্ঞান হীন পিতা দেখেছি।
আবার, পরিবারের জন্য সর্বস্ব ত্যাগ করা এক বাবাকে দেখেছি।

আমি চার চাকাওয়ালা গাড়ির মালিক কে ১০টাকার জন্য লড়তে দেখেছি।
আবার , ভিখিরিকে পাওরুটির ভাগ দিতে দেখেছি।

আমি উচ্চশিক্ষিত কাউকে ইংরেজি তে অকথ্য ভাষায় গালাগালি করতে দেখেছি।
আবার, অশিক্ষিত মানুষের মানবিকতা দেখেছি।

আমি মধ্যরাতে অর্ধনগ্ন হয়ে ডান্সফ্লোরে জীবনকে উপভোগ করতে দেখেছি।
আবার,রাস্তার ধারে ছোট্ট তাঁবুর নিচে আধপেটা খেয়েও হাঁসি মুখে পরিবারের ভালোবাসায় জীবনকে উপভোগ করতে দেখেছি।

আমি মানুষ দেখেছি..!
আমি অমানুষ দেখেছি..!
খুব পাতলা মুখোসে ঢাকা তাদের মুখ
অবিকল তোমার, আমার মত দেখতে তারা।
আমি মানুষের মানবিকতা দেখেছি
আবার, মানুষ নামক পশুদের‌ও দেখেছি

আমি মানুষ দেখেছি!!

0

Publication author

2
"এ শহরের বুকের মধ্যে ইটের ভাটা।
মিহি রোদ্দুর ছিনিয়ে নেয় প্রান।।"

~ মন সায়রে..
Comments: 0Publics: 35Registration: 21-08-2021
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
বিশ্বানন্দ চ্যাটার্জী
1 year ago

সুন্দর ! ভাবনার ডানা মেলে মন ছুঁয়ে যাওয়া লেখা।

0
rid
rid
2 months ago

onek beshi sundor hoise ak kothai onnono

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।