বিষাক্ত রাত্রি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এক বিষাক্ত রাত্রিতে

দেখা হ’ল আমার প্রেয়সীর সাথে

একরাশ প্রেমের সংকল্প নিয়ে,

শহরে তখন ঘোর অন্ধকারে ঢাকা

থেকে থেকে অট্টালিকার উঁচু চূড়া থেকে পেঁচা ডাকছে

বুকের ভিতর শুধু থুক্কু থুক্কু করে।

 

 

লাল নিশান প্রেমের সংকট

কিংবা নীল বেদনার প্রহর

সমুদ্রের তীব্র গর্জনে জেগে উঠেছে,

কয়েকটি নেড়িকুত্তা রাস্তার মোড় হতে ডাকে

একটুকরো মাংসের আন্দোলনে।

প্রেয়সী বিষাক্ত ছিল , তাঁর হাতের স্পর্শ

আমাকে খুন করলো গভীর রাতে

শুধুমাত্র পিপাসার রক্ত পান করবার জন্য,

মাঝরাত্রে জেগে উঠে জানতে পারলাম

এটি এক প্রেয়সীর পেত আত্মা ছিল

ঘুমের মধ্যে যাকে আমি ভালোবেসেছিলাম

এটাই আমার মহা ভুল ছিল।

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।