তুমি পাশে থাকলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার হাত যদি থাকে হাতে,
আমি অাধার কে করতে পারি জয়।
তোমার হাত যদি থাকে হাতে,
আমি শ্মশান কে করি না ভয়।

 

তুমি পাশে থাকলে মরুর বুকে,
হাঁটতে পারি এক জীবনের পথ।
তুমি পাশে থাকলে নিব,
মহাসাগর জয়ের শপথ।

 

তুমি পাশে থাকলে,
তৃতীয় বিশ্বযুদ্ধ একা করবো জয়।
তুমি পাশে থাকলে,
ভালোবাসার শত্রুরা সব পাবে আমায় ভয়।

 

যদি তুমি বলো আমি শান্ত হবো!
ঝড়ের মুখে প্রাচীর হবো!
ক্ষরার দিনে মেঘ হবো!
অশুরের বুকে মায়া হবো!
অস্থির পৃথিবীকে করবো শান্ত!
ভালোবাসার স্লোগান দিব,
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত!
তুমি আমার সফলতার একমাত্র মন্ত্র।।

0

Publication author

1
নামঃ এম এস আল-আমিন ইসলাম, থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর, বিভাগঃ খুলনা, বাংলাদেশ, রক্তের গ্রুপ (O+), সুখ বলে কিছু হয় না, সন্তুষ্ট থাকার নামই সুখ!
Comments: 2Publics: 14Registration: 19-02-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
এ কে দাস মৃদুল
4 years ago

মনোমুগ্ধকর অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।