![]()
সময় আমার বলে দাও ভালো থাকার উপায়
আমি খুবই অসহায় নরকের দ্বার খুলে যাচ্ছি কিসের আশায়।
তুমি বলে দাও ভালো কিভাবে থাকার উপায়!
আমাকে শক্তি দাও সামর্থ্য দাও অনটনে
কে তুমি সময়ের নীল প্রজাপতি
ভাঙা ডানায় উড়ে বেড়ানো ঘোড়ার নালে
ঠিকানা বলে দাও
বলে দাও সুখের ঠিকানা
দুঃখের পাতা ছড়িয়ে ছিটিয়ে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)