ভগ্নাংশ সমাচার

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

১.ভগ্নাংশ-তিনের এক
খোকার হাতের আপেল, নাকি কমলা
নাকি কুসুম-কুসুম কোন এক গোলাপ দলা
নাকি লালাভ এক মিমি-চকোলেট…

কখনও শরতের শিশির কেবলই দুর্বাপত্রে;
পাপও নেই, পূণ্যও নেই ছত্রে-ছত্রে;
কেবলই নিরন্তর এক শূন্য পকেট…

এমনই গোলাপ এক; কাঁটাহীন কীটহীন দেখ না-
কখনও পিকাসোর জীবন্ত এক উপ-ম্যাডোনা;
বিসম্য়কর এক বিধ্বংসী সৌন্দর্যে;
কেবলই দূরের অজানার উদ্দেশ্যে-
যেন এক গতিময় দূরন্ত রকেট…

২.ভগ্নাংশ-তিনের দুই
কেবলই নীল পাত্রে লাল সিরাজী যেন-
স্বপ্নে চুরচুর মোমের ঝাড়লন্ঠন তলে;
নিষিদ্ধ গলির এক অন্ধকার মুখ হেন-
কেবলই টানে পতঙ্গের মতো পলে-পলে;
নাদেখা, নাছোঁয়া এক স্বর্গীয় কিছু এমন-
যেনবা হঠাৎ কোথা থেকে এলেন…

সুঢৌল নিতম্বের মোহনীয় বলিষ্ঠতায়,
উরুসন্ধির বিস্ময়কর এক নিবিড়তায়,
পীনোন্নত বুকের সুগন্ধি হাওয়ায় হাওয়ায়-
কখনও যেনবা কবিতার বনলতা সেন…

আবার কখনোবা গুরুদেবের উর্বশী;
কেবলই পারিজাত পারিজাত-হাসি-
যেন বা গোলাপ-গোলাপ এক শশী;
কারো নয়, সকলের; শুধু হাওয়াই লেনদেন…

৩.ভগ্নাংশ-তিনের তিন
কবিতার সে ফাল্গুন শেষ,
তাই কামনা-বহ্নি রেশ
উড়ন্ত মেঘের মতো আর নাহি চলে…

বুকও নাই, সুখও নাই-
আশার বসতি তাই
ডুবে গেছে জমুনার কালো অতলে…

নাই আর ইতিহাস তার,
নাই কীর্তি-গাঁথা-ভার,
নাই আদিম অধিকার-
আজ কীর্তি ও সত্তায়, কলা ও কৌশলে…

দেশভাগের এক উদ্বাস্তু যেন হায়!
আজ কেবলই ঠেলা খায়! ঠেলা খায়!
স্বার্থপর সে মাটির অস্থিরতায়
আজব এ সংসারের একুলে ওকুলে…

কামনার ফার্নেসে এক বা একুশ বছর ধরে
নীল ভালবাসার এ আজব রহস্য-সংসারে
ধিকি-ধিকি জ্ব’লে নিভে যাবে গঙ্গাজলে;
সব যন্ত্রণার উর্ধে যেন নিঃশেষ এক নিস্ফলে…

0

Publication author

2
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 153Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।