ভাঙ্গা ভাঙ্গা মন –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভাঙ্গা ভাঙ্গা মন –
============
মোঃ রহমত আলী
============
আজ মন আমার ভাঙ্গা ভাঙ্গা একা
তবু যায় না কেন তোমায় ভুলা।
মনে মনে ভাবে মন তাই,
কে ভাঙ্গিলো আমার এ অবুঝ মন।
একি মন ময়না-ই তো
ভাঙ্গিলো আমার মন মন্দির।

আগে আর পিছে দুঃখ শত
আছেই সাথে লেগে,
সুখ গুলি বুঝি সব আজ
খুবই সকালে গিয়েছে শুয়ে।
স্বপনের দুয়ারে ভাঙ্গা ভাঙ্গা মন
আজও আছে দাঁড়ায়ে,
মাঝরাতে জেগে একা আজও
করছে কেউ পচা প্রেমের পূজা।

ভাঙা ভাঙা এ মনে আমার
এক ঝুড়ি বঞ্চনময় বেদনা।
তবে তুমি কি ওগো মোর সাথী
এর কোন একটুও ভাগ নিবে না।
তবে কেমন অবুঝ এ
ভাঙ্গা ভাঙ্গা মন আমার,
আজও বুঝতে চায় না,
আমার মত আমায় তুমি সত্যি করে
একটুও ভালোবাসো না ।

১১.০৬.২০০৭

0

Publication author

offline 3 years

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।