ধূসর পান্ডুলিপি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ধূসর পান্ডুলিপি
হাকিকুর রহমান

ধূসর পান্ডুলিপিটাকে খুলে ধরলাম
চোখের সমুখে,
স্মৃতিগুলো সব সুনামির দ্বারা, উদ্বেলিত হলো
চমকিত পলকে।

কি ভেবে লিখেছিলাম সেটাকে
এখন ঠিক মনে নেই,
অমোচনীয় কালি তখন তো, আবিস্কার হয়নি-
তাই, ঝরণা কলমে লেখা,
আর তাতে, হৃদয়ের পরশ পাই
প্রতি পৃষ্ঠাতেই।

ওহ! কিছু লেখা যে পড়া যায়না আর
শত চেষ্টা করে,
বরষার জল হয়তো পড়েছিলো কখনও-
আর, লেখাগুলো মুছে গেছে চিরতরে।

হায়! সময় কি হবে কখনও
ওগুলোকে আবার নতুন করে লেখার,
স্মৃতির পাতাগুলোকে ঘষে মেজে
সুযোগ হবেকি, পলক লাগিয়ে দেখার!

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।