ভালবাসার স্বরূপ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বাঙময় রক্তের আকরে আকরে ভালবাসার রাখিবন্ধন 
ভালবাসা গোলাপের জীবন্ত পাঁপড়ী দ’লে দ’লে পায়
ফুলের কুঁড়ি হত্যা করে করে ভালবাসার অকালবোধন 
ভালবাসা হেরোইন মারিজুয়ানার হন্তারক নেশায় 

ভালবাসার উৎসব কাটা-রাইফেলের গলাফাঁটা চিৎকারে 
লাশের সংবর্ধনা যেন কেবলই লাশের গলিত-গালিচায়
গ্রেনেড-বৃষ্টিতে সিরিজ বোমায় কিংবা রকেট লাঞ্চারে
বারুদের গন্ধে-গন্ধে মাতাল মিডনাইটের সোডিয়াম নেশায়

ভালবাসার অশ্বমেধ আয়োজন কেবলই আয়োজন
তোমাদের এ ভালবাসা কোন মানুষ, কোন মানবতার জন্য
সাইনবোর্ডধারী দেশ-মাটি প্রেমের এ তোমার কেমন ধরণ
কোন রাষ্ট্রবিজ্ঞান, কোন দর্শন কিংবা কোন ধর্মে গণ্য

বিদ্রোহী এ মন তাই কেবলই কিছু বিপ্লবী প্রশ্ন করতে চায়-
কোন মাটি ও মানুষ মানবে এ দানব ভালবাসার আয়োজন?
সভ্য চরাচরে এ কোন ভব্য দশা তোমার এ কোন মহা দায়!
এ তোমার কেমন চাওয়া-পাওয়া, কেমন ত্যাগ ও অর্জন!

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 142Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।