জীবন তরী – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দুলছে হাওয়ায় জীবন খানি স্বপ্ন যে ঐ হাওয়া,
পাল তুলে ঐ জীবন নামের নৌকা বেয়ে যাওয়া।
আসবে কত ঝড়ো হাওয়া আসবে নেমে আঁধার,,
তবু বাইতে হবে নৌকা খানি লক্ষে পৌঁছাবার।
জীবন পথে চলতে গিয়ে আঁকড়ে ধরে মায়া,
সুখ দুঃখের খেলায় জীবন, কখনো ধুপ ছায়া।

জীবন তরী দিচ্ছে পাড়ি ঐ নদীর বাঁকে বাঁকে,
বেদনা বিধুর তবু ও মধুর বলছে সবাই তাকে।
জীবন খানি কতই মধুর কত স্বপ্ন রঙিন আঁকা,
সঙ্গী সাথী কখনও সাথী,কখনও ভীষণ একা।
কখনও হাওয়ায় পাল উড়িয়ে,কখনো টেনে দাঁড়,,
ঐ চেষ্টা সবার অবিরত শুধু লক্ষ্যে পৌঁছাবার।

এইতো জীবন বুঝল কজন?যায় কি তাকে বোঝা?,
এই জীবন মানেই ছাই উড়িয়ে রত্ন সে যে খোঁজা।
সুখী দুঃখী, গরীব ধনী,বাইছে সবাই জীবন তরী,,
সময় সে যে-করবে কি কার,কেউ দেখেনি অচিন ঘড়ি।
যতই পথে আসুক না ঝড়,তবু দিতেই হবে সবার পাড়ি,
এমনি করেই বইছে সবাই অজানা এই জীবন তরী।।

0

Publication author

3
তরুণ কবি -পার্থ বসু জন্ম ও শৈশব: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মাগুরকোনো গ্রামে (মাতুলালয়) পার্থ বসুর জন্ম। তাঁর পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কবি স্কুল ম্যাগাজিন ও স্থান
Comments: 2Publics: 37Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।