![]()
এখন অনেক রাত,
তোর জন্যে বিছিয়ে রেখেছি এক আকাশ,
মেঘলা সুখের আল্পনা !
হাত বাড়ালেই বৃষ্টি রাতভোর !
সকালের দিকে, হালকা কথার আলসে মেঘ,
নিরর্থক স্বপ্ন দিয়ে
গালে তোর আলপনা আঁকতে চাইলে,
এবছর কাশ্মীরে আপেল টোল দেখা যাবে।
সাবধানে থাকিস ও মেয়ে,
গালে আদরের আল্পনা ভালো কথা নয় !
বেশি ভালোবাসা মোটে ভালো কথা নয় !
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
খুব সুন্দর লাগলো কবিতাটি ! নিটোল প্রেমের ছোটগল্পের মতো !
সহজ মানুষের কথা, প্রেমিকের মনের কথার সহজ সুন্দর প্রকাশ ! খুব ভালো লাগলো কবিতাটা !
কি মিষ্টি কবিতা ! ভালো লাগলো আপনার কবিতা, কবি মশাই !