ভূতের কেচ্ছা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছড়াঃ ভূতের কেচ্ছা
হাকিকুর রহমান

হাচ্ছো! হাচ্ছো!!
এই যে শোন খোকা খুকু
কেমন মজা পাচ্ছো?

আমড়াগাছের
দামড়া ভূতের কেচ্ছা শুনে
ভয়ে কি সব গাচ্ছো!

শেওড়াগাছের মগডালেতে
মামদো ভূতের বাসা তাতে,
ভর দুপুরে গাছের তলে
তোমরা কেন নাচ্ছো?

বাঁশবাগানের আঁধার পাঁকে
খ্যাংরা পেত্নী লুকিয়ে থাকে,
রাত বিরেতে ঘুমের ঘোরে
কেন সেথায় যাচ্ছো?

আগলে রেখে ঘরে দুয়ার
খেমতা আছে বাইরে যাবার,
দাদী-নানীর কেচ্ছা শুনে
ভিমরি কেন খাচ্ছো?
হাচ্ছো! হাচ্ছো!!

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।