রাতের তারা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাতগুলো শেষ হয়না
চোখের ওপর কে যেনো
ছবি এঁকেছে হতাশার।
আমি বেঁচে আছি শ্বাস প্রশ্বাস চলছে
কিন্তু…
শরীর যেনো মৃত মানুষের মতো নিস্তেজ।
জীবন মরণের মাঝখানের এই সময়টুকু
ভেবেছিলাম স্বপ্ন আর বাস্তবকে
পাশাপাশি রেখে এগিয়ে যাবো
পারলাম কই?
ওগো বিধাতা ওগো সর্বশক্তিমান
শক্তি দাও সাঁতরে যাবার
তুমি প্রভু আমার ।
রাতের তারার সাথে মিটিমিটি
করে চেয়ে আছি আমি
স্বপ্নগুলো মেঘের মতো সাদা
পালতোলা নৌকো হয়ে ভেসে যাচ্ছে দূরে বহু দূরে….।

0

Publication author

offline 3 years

সমি

0
আমি বাংলা কবিতা লিখি,গান গায় ,গান ও কবিতা শেখায় ।আমার কবিতাগুলি আধুনিক কবিতা ,কবিতার ভাষা খুবই সহজ সরল খুব সহজেই সকলের বোধগম্য হবে ।
Comments: 1Publics: 2Registration: 29-03-2023
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।