![]()
নজরুল— বিদ্রোহের অগ্নিশিখা
– শাহ্ আলম আল মুজাহিদ
দাড়ি চেঁছে, কোঁকড়ানো বাবরি চুল—
কালো ফসলের ডগা দোলে হাওয়ায় চঞ্চল।
জলাঙ্গীর ঢেউয়ে সিক্ত সে অঞ্চল,
ডাগর চোখে জোয়ার–ভাটায় ভাঙে কল্লোল।
হস্ত বেয়ে ঝরনার স্রোতে
ঝরে অগ্নিময় কঠোর শ্লোক,
নদীর মতো বয়ে চলে
সমগ্র বাংলার বুক।
সেখানে জলোচ্ছ্বাসে নিমজ্জিত
সহস্র রণতরী,
সেখানে দিকবিদিক ছুটে চলে
বাণিজ্যের তরী।
ললাটে ধূমকেতু
তিরবেগে ছুটে আসে,
একহাতে বাঁকা বাঁশি,
অন্যহাতে রণতূর্য বাজে।
কালজয়ী শ্রেষ্ঠ পুরুষ—
এলোকেশে দোলে ঘূর্ণিপাক,
বিদ্রোহীর জয়ঢাক
গর্জে ওঠে লাখে লাখ।
সুমহান বাণী কণ্ঠে
নামে অদ্ভুত ত্রাসে,
কারা-যাতনায় বাকরুদ্ধ যারা—
নতুন শক্তিতে ফিরে আসে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)