![]()
লিখতে লিখতে শিখে গেছি
ঝরা পাতার গল্প
দুপুরের রোদ কবিতা লেখে
বৃষ্টি ভেজা নৌকার মতন।
আকাশে নীল মেঘ জমেছে
পাখিরা গেছে দূরে চলে
তুমি আমাকে হাত বাড়িয়ে
কোথায় গেছো সরে ?
আমার হাতে মানচিত্র
তোমার হাতের মতো
তোমার শাড়ির আঁচলে কত
আমার প্রেমের গল্প যত…
জীর্ণ শহরের দেওয়ালে গাছ জন্মেছে
প্রথম প্রেমের মতো
তুমি আমার ভুলে গেছো
গোলাপের পাপড়ি ঝরার মতো ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)