![]()
যেদিন ভালোবাসার বিনাশ ঘটবে
সেদিন আর কিছু থাকবে না- সব শেষ হয়ে যাবে!
এই গোটা বিশ্বব্রম্ভান্ড বেঁচে আছে যেহেতু,
এখনও ভালোবাসা জীবিত।
ভালোবাসা ছাড়া
কিছু থাকতে পারে না।
সূর্য পৃথিবীকে ভালোবাসে
তাই তাকে আলো দেয়,
পৃথিবী সূর্যকে ভালোবাসে
তাই তার চারপাশে ঘোরে।
কিন্তু, যেদিন এই ভালোবাসা থাকবে না
সেদিন তো এই সৃষ্টিরই অস্তিত্ব থাকবে না!
কারণ, ঈশ্বর ভালোবেসে গড়েছিলেন তাঁর
ভালোবাসাকে!
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/০৭/২০২৩
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)