শহুরে কথা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শহুরে কথা
-ভাস্কর পাল

কত অলি-গলি, কত চেনা পথও ধূলি-
কত ছোটো-ছোটো কল্প, বাঁধে এক গল্প।

চেনা পথ চেনা মন, হারিয়ে কত সুর-
বাঁধে গিটারের তার, বাজে সময়ের টোন।

হারাচ্ছে কত, হারিয়েছে কত, হারাবে পরেও
স্মৃতির খাতায় থাকবে গাঁথা, পুরোনো সেই কথা।

লুকিয়ে রাখা কত না চিহ্ন, হয়েছে আজ ভিন্ন-
শহরের গায়ে আজও লুকিয়ে পুরোনো দিনের গন্ধ।

ছোট ছোট প্রেম গলির মোড়েতে, আড়ালে বাঁধে ছন্দ
সবার মাঝে মনের গভীরে, অজান্তেই চলে দ্বন্দ্ব।

পুরনো বইয়ের হলুদ পাতায় বইয়ের সেই গন্ধ-
প্রথম বৃষ্টিতে মাটির গন্ধ, মনেতে আনে ছন্দ।

শহরের বুকে দাঁড়িয়ে আছে কত প্রাচীন স্তম্ভ-
মানুষের মাঝে লুকিয়ে আছে পুরনো শহুরে গল্প।।

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।