প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সময় ফুরিয়ে যায় একরাশ অবসাদে
বিবেকের পূর্ণ পথে।
মুক্তির সংগ্রাম আসে যুদ্ধের ভিতর থেকে
তারপর তারিখের পর তারিখ আসে
একনির্জন সভাসদে।

পাহাড়ের পথ ধরে সাগরের বুকে নীহারিকার পতন
নক্ষত্র রাত্রির মতো জীবনটাকে কাটিয়ে মনে পড়ে অসংখ্য শব্দের অর্থ
বারুদের গন্ধ বাতাসে ভাসে দীর্ঘশ্বাসে
তবুও সুদীর্ঘ চলার পথ সত্য চিরন্তন।

পথের পথিক পথ খুঁজছে একান্ত অবকাশে
ফুরিয়ে যাওয়া সুরভী মানুষের চোখে বিভ্রান্ত সৃষ্টি করে
জাহাজের গতি নিদির্ষ্ট পথ ধরে চলে
কত ঠিকানা স্থায়ি থেকে নিঃস্ব হয়ে যায় তার হিসেব থাকে না মানুষের কাছে
তবুও এক আকাশ তারা সমান কল্পনার পৃথিবীতে বিস্মৃতি হয় হৃদয়ের অবকাশ।

জানি না বুঝি না নিয়মের নিয়তি
তবুও সুদীর্ঘ পথে চলতে হবে একাকী।
মুক্তির সংগ্রাম আসে রক্তের স্রোতে
তারপর একদিন নীরবে হারিয়ে যায় মানুষ।।

© Abhijit Halder
01.11.2023

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।