![]()
শিরোনাম:- শান্তিতে যেতে দিও
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ১৫-০৯-২০২৪
যে জন জীবনে পেয়েছে কেবল
দারুণ দহন জ্বালা –
মৃত্যু তো তার পরম বন্ধু সম
করে না সে ছলা কলা !
সারাটি জীবন করেছো যাহারে
নিদারুণ অবহেলা –
বিদায়ের ক্ষণে কোন প্রয়োজনে
লাগবে ফুলের মালা ?
শেষের দিনে তো শত্রুও আসে
ফুলের স্তবক হাতে –
সেখানে তো শুধু সামাজিক দায়
ভালোবাসা নাহি তাতে !
যাবার বেলায় নাটক চাই না
সইবে না ছলা কলা –
শান্তিতে মোরে যেতে দিও শুধু
ওপারে যাবার বেলা !!
( কপিরাইট সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
পাঠক না থাকলে লেখার আনন্দ কোথায় ?