শীতের পিঠা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছড়া- শীতের পিঠা
হাকিকুর রহমান

ইষ্টিকুটুম, মিষ্টি কুটুম
এসো মোদের বাড়ি
খেতে দেবো রসের পিঠা
বোসো তাড়াতাড়ি।

চিতই পিঠা, ভাপা পিঠা
আছে আমার কাছে
গরম গরম খাও, নাহলে
ফুরিয়ে যাবে পাছে।

কুলি পিঠা, পুলি পিঠা
আরও দেবো খেতে
ভিজিয়ে বসে খেতে হলে
বোসো পিড়ে পেতে।

পাকান পিঠা, পাটিসাপটা
সাথে আরও খাবে
একটি রোসো, খানিক বোসো
জুড়োলে স্বাদ পাবে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।