![]()
শৈলজ
আহমেত কামাল
কখনও কী মনে করেছিলে বন্ধ হওয়া পথে – অথবা তার সারে তিন বছর পর?
অনেকদূর ই তো ভেসে এলাম! নদীর ভাষার মতো,,,
কিংবা বৃক্ষের নুয়ে পড়া কষ্টে-
আমার গল্পে কী তুমি কখনও ছিলে, দাঁড়িয়ে ? এই ধরো,,
সাঁকোর শরীর বুঝে-
নির্ভয়ে যেমন দাঁড়িয়ে থাকে পথের শেষ হওয়া লোক।
তারপরেও
দগ্ধ হতে হতে দ্যাখ _ নিজেকে ক্যামন আগুনের শেষ
ইচ্ছে
বানিয়ে ফেললাম।
অথচ
তুমি এখনও ক্যামন দাঁড়িয়ে–
শিলা কিংবা শৈলজ আবহাওয়ায়। বেশ ফুর্তি তে
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)