সস্তা কথন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সস্তা কথন
হাকিকুর রহমান

ব্যস্ত সে যে, ব্যস্ত কে যে
ব্যস্ত দেখি সকলে,
তপ্ত ধরায়, সত্তা হারায়
বুদ্ধি কাটে ধকলে।

ঠান্ডা লড়াই, জব্দ বড়াই
প্রাণটা খুলে কেঁদেনি,
দেখলে দেখুক, শিখলে শিখুক
কুমন্ত্রণা ফেঁদেনি।

চলন বাঁকা, বলন ফাঁকা
তাইতো তারে চিনিনি,
হাতের কাছে, সবই আছে
সস্তা পেয়েও কিনিনি।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।