স্থানান্তর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এবার ফিরে আসো ঘরে বিহঙ্গিনি আমার
কোরো না আর অবিচার
এসে দেখো কতটা নীলাভ হৃদয়ের দ্বার
ছিঁড়েছে অন্তরস্থ বেহালার তার
কষ্ট জমে জমে হয়েছে মরানদীর পার
নানানরকম কষ্ট পাথরের সমাহার।
পাথর সরালেই দেখবে নীলাভ বুদবুদের বাহার
উত্তাল তরঙ্গায়িত উষ্ণ লাভার
গড়ে উঠেছে অনন্ত কষ্টের নীলাভ স্তূপাকার
যেন এক বিরহের কারাগার
তবুও নীলাকাশ সমুদ্রকে ছুঁয়ে আছে একাকার
ভাসবে সেই জলতরঙ্গে আবার?
তবে এসো প্রণয়ের আরোগ্য নিকেতনে একবার
ফেলে তোমার অগোছালো সংসার
আমার হৃদিপদ্ম ছুঁয়ে নিও কষ্টের হাহাকার
বিনিময়ে দিও ভালোবাসা তোমার
তারপর না হয় জলতরঙ্গে দিও ডুবসাঁতার
আমাকেও ডুবতে দিও আরেকবার।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।