স্মৃতির অবগাহন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্মৃতির অবগাহন
হাকিকুর রহমান

স্মৃতির অবগাহনে
কি ক্লান্তি আনে দেহ-মনে
ছাড়িয়া দীর্ঘনিঃশ্বাস
করে যায় মোরে পরিহাস
আশাগুলি সব ভূলুন্ঠিত হয়
অসচ্ছতার সমীকরণে।।

আসল-নকলের মাঝে
চলা-ফেরা বিনাকাজে
অনাগত ভবিষ্যৎ
নানা মুনির নানামত
প্রচ্ছন্নতায় ঘিরে আছে সবই
কি কথা হৃদয়ে বাজে।।

অসময়ে দাঁড় বাঁধা
এলোমেলো সব ধাঁধা
শক্ত করিয়া বসি
হালটাকে ধরি কষি
এযেনো আবার নতুন করিয়া
পুরাতন সুরে সাধা।।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।