![]()
হলদি নদীর চর
বিমল মণ্ডল
ছিল কয়েকটি নৌকা
এপার-ওপার করে পারাপার শুধু দিন-রাত
ছিল জোয়ার, ছিল ভাটা
ছিল নদীর কলরব
অর্ধেক তার অচেনা চর,অর্ধেক চেনা জল
পায়ের নিচে কাদায় চোরা বালি,মাথায় মেঘের ডাক
অঝোরে বৃষ্টি ডাকে উলঙ্গ শরীরে মানুষ
ঘন অন্ধকার অচেনা মুখ মাঝিদের ক্যানভাস
নৌকাগুলো চাঁদ জ্যোৎস্নায়
আলিঙ্গনে হলদি নদীর চর।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)