মন ভালো নেই !

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মন ভালো নেই
মন ভালো নেই দুখিরামের সুখীর মেলায়
কখন কোথায় হারিয়ে গেছে অবহেলায়
সুখের কড়ি জাদুর ছড়ি ধুলো খেলায়
দিনের শেষে জমলো কিছু মাটির ঢেলা

মন ভালো নেই
মন ভালো নেই আত্মারামের জীবনপুরে
বন্ধুর হাত হারায় হঠাৎ ছিটকে দূরে
বেভুল করা মন খারাপের বাঁশির সুরে
গোলক ধাঁধায় এই অবেলায় মরছি ঘুরে !

মন ভালো নেই
মন ভালো নেই একলা মানিক যখন হাঁটে
কসাই পাড়ায়, ছুরি শানায়, ঝলসে ওঠে,
মানিক মশাই নিজেই নিজের কলজে কাটে
নেকড়ে শেয়াল ঘিরে বিষম রক্ত চাটে।

মন ভালো নেই
মন ভালো নেই, সাপ লুডোর এই খেলার ছকে
মইগুলো সব বন্ধ কোথায়, কোন ফাটকে
বিষাক্ত সাপ লুকিয়ে থাকে পথের বাঁকে
একপেশে এই খেলার ছকটা কেই বা আঁকে !

মন ভালো নেই
মন ভালো নেই, বলতে পারিস অবাক জীবন,
হাত ফস্কে পড়লো কোথায় অরূপরতন
বলতে পারিস কোথায় পাবো হারানো ধন,
কি করলে তুই হাসবি আবার -আমার এ মন ?

0

Publication author

offline 1 month

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Indar
Indar
2 years ago

এই কবিতাটাও খুব ভালো লাগলো, চমৎকার পরিণত ভাবনা !

0
krittka
krittka
2 years ago

সহজ কথা কিন্তু অসম্ভব সুন্দর প্রকাশ !

0
pratik
pratik
Reply to  krittka
2 years ago

“মন আমাদের সবার খারাপ কবি, আঁকছি মন খারাপের জলছবি !” ভালো থাকুন আমাদের সবার “হিয়ার রাজা” হয়ে ! – সারাবান, ফরিদা, প্রতীক !

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।