প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রায়শই আসা-যাওয়ার মাঝে
মহানগরীয় নাগরিক হয়ে উঠতে হিমশিম খাই,
বাবা ব্যস্ত হয়ে উঠেন অফিস ফাইলে,
মা মুখ গুঁজেন সিরিয়ালের পর্দায়…
স্ত্রী মেতে থাকে প্রসাধনী সামগ্রীতে,
আমি হাতড়ে খুঁজতে থাকি পরিচয়।

ছেঁড়া পকেটের ভাঁজে আধুলি মনে করায়
দেশের বাড়ি মাঠ পুকুরঘাট আর আমগাছ,
আমি দাঁড়িয়ে দেখি বাবার ধান বোনা,
মা রান্না সেরে খেতে ডাকে পুকুরপার হতে…
আমি ফিরে ভাঙা স্লেটে খুঁজে পাই পরিচয়,
আমি সেদিন ছিলাম এক উদাসীন ভবিষ্যৎ…

0

Publication author

0
কবি প্রসেনজিৎ রায়ের জন্ম ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে | কবি শ্রীযুক্ত প্রাণেশ রায় ও শ্রীমতি চঞ্চলা রায়ের একমাত্র পুত্র | কবির স্ত্রী বর্ণালী দে | কবি ত্রিপুরা আরক্ষা বিভাগের আধিকারিক | কবি মূলত বাংলা ও ইংরেজীতে কবিতা লিখেন | বাংলায় গল্প ও নাটকও লিখেছেন
Comments: 0Publics: 9Registration: 18-06-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।