দ্বিতীয় পুরুষ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দেখিনি তার মুখ,
তবু তারি তরে সুখ
খুঁজে মরি বারে বার,
সামনে কখনও,
পিছনে কখনও
তারি তরে, চেয়েছি বারংবার।

পাইনি খুঁজে
তাই না বুঝে,
নিজেকেই বারবার
হেনেছি আঘাত,
দিয়েছি ব্যাঘাত,
হয়েছি যে জেরবার।

করেছি যা
চেয়েছি তা,
সব তারি আবদারে,
হারিয়ে কিছু,
ভুলেছি কিছু,
তারি অদরকারে।

জলের আয়না
ধরলো বায়না,
রয়েছি কি আমি খুশ!
উত্তমও আমি,
অধমও আমি,
আমায় ঘিরে আছে কোন হুঁশ!

0

Publication author

offline 6 years

নীল দহন

0
সখে ভাবি আর সখেই কবি
Comments: 2Publics: 16Registration: 19-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।