অন্ধকারে আলো (Andhakare Aalo)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অন্ধকারে আলো
কলমে — সুব্রত পণ্ডিত

বিজ্ঞান চায় প্রমাণ, মানুষ চায় শান্তি—
এই দুই পথ সবসময় সমান থাকে না,
তাই জীবনেও নামে অশান্তি।

বিশ্বাসের দেশে–
বিজ্ঞানের ডিগ্রির পাহাড় আছে,
তবু মন অন্ধকারে ডুবে—
পুরোনো ভয়, পুরোনো অভ্যাস,
কুসংস্কারের হাত ধরে
নিঃশব্দে ফেলে দীর্ঘশ্বাস।

জলচক্র শেখানো শিক্ষকও
বন্যাকে বলেন ঈশ্বরের রোষ।
ইঞ্জিনিয়ার নকশা ফেলে
‘শুভক্ষণ’ দেখে কাটান দোষ।

ডাক্তার স্নায়ুর মানচিত্র জেনেও
রোগী ও রোগীর পরিবারকে দেন..
উপরওয়ালার ভরসার প্রেসক্রিপশন।

মাথার ভেতর অন্ধকারের রাজ্যে
ফুল–বেলপাতা–তাবিজ খোঁজে মন,
মন্ত্র–তন্ত্রের কাহন এসে
আবার জাগায় লৌকিক বিভ্রম।

নিউটনের সূত্র জানা মানুষও
ধর্ম ও বিজ্ঞানের মাঝপথে
খোঁজে জীবনের শপথ—
দুটি পথের উদ্দেশ্য আলাদা,
তাই বিভ্রান্ত হয় বহু মন।

কখনো জ্ঞানের পাশে বসে থাকে
পুরোনো ভয়,
পুরোনো অভ্যাস,
পুরোনো গল্পের কায়া।

বিজ্ঞান যেখানে যুক্তিহীন হয়,
সেখানে ভিড় করে অলৌকিক ছায়া।

শেষে ইতিহাসের আলোয় কয়েকটি উদাহরণ—

কোপারনিকাসের সূর্যের ঠিকানা,
সার্ভেটাসের রক্ত সঞ্চালনের ধারণা,
ব্রুনোর অসীম মহাবিশ্বের স্বপ্ন,
সেমেলভাইসের হাত ধোয়ার সত্য নিদান,

আবার
গ্যালিলিওর দূরবিনে ধরা বাস্তব,
আর ডারউইনের বিবর্তনের ডাক—
সবই নতুন কথা ছিল,
তাই ধর্মের দেয়ালে থেমে গেছে
তাঁদের গরিমার স্বর্ণ রথ।

মেন্ডেলিয়েভ সাজালেন মৌলের সারণি,
পাস্তুর দিলেন ভ্যাকসিনের পথ,
টেসলা জ্বালালেন বিদ্যুতের আলো—
তবু ছায়ার আড়ালে আজও
সত্যকে চিনে ওঠা বড়ই দুষ্কর।

তথ্য–প্রমাণ হাতের কাছে
তবু মন করে কিলবিল—
অন্ধকারের আলোতে
ধর্ম ও বিজ্ঞান,
পৃথক করা নয় মুশকিল।
নয় মুশকিল…..

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।