![]()
বিজ্ঞান দীপ জ্বালে
কলমে— সুব্রত পণ্ডিত
বিজ্ঞান শেখায় প্রশ্ন করতে,
ভুল হলে মাথা নত করতে;
অন্ধবিশ্বাস শেখায় শুধু
ভয় পেতে আর থেমে থাকতে।
তবু আমি জানি—
সময় এলে আলোই জ্বলে,
অন্ধকার সরে যায় দূরে;
সত্যকে দমিয়ে রাখা যায়
শুধুই সামান্য সময়ের ঘোরে।
মেঘেরা ঢাকে সূর্যকে
কেবল কিছু মুহূর্ত, কিছু ক্ষণ;
শেষে জয় হয় যুক্তিরই—
জাগে বিজ্ঞান, জাগে মন।
শেষে জেতে বিজ্ঞানই—
যেখানেই যুক্তির শিখা জ্বলে;
মানুষ তখন খুঁজে পায় পথ
অলৌকিকতার ভুল প্রহরে।
বিজ্ঞান তখন দীপ জ্বালে,
বিজ্ঞান আজও প্রদীপ জ্বালে—
তলে তলে, খুলে খুলে।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)