লেপ চাই (Lep Chai)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

লেপ চাই
কলমে— সুব্রত পণ্ডিত

ঠান্ডা রাতে ভেবে ভেবে মরি,
আজকে তুমি হবে কি আমারই?

তুমি ঠান্ডায় হও আমার আবরণ,
তোমাকে জড়িয়ে আমি করবো কীর্তন।

তোমাকে জড়াতে আরাম— তুমি যে নরম,
তোমায় পেলে আমার গা হবে গরম।

ঠান্ডা রাতে কম্বলই সম্বল,
আনন্দে আবর্তন।

তুমি লেপ হয়ে
ঠান্ডায় ঠান্ডা করো নিবারণ।

ঠান্ডা পড়লে শুধু লেপকেই খুঁজি,
লেপের ভিতর কী আরাম—
বোঝাতে পারবো না, ভাই।

বুঝবে না লেপের মাহাত্ম্য
যার লেপ নেই—
গরম হতে লেপ চাই।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।