![]()
হারিয়ে গেছে দিনগুলি মোর
শৈশব-কৈশরের মাঝে,
হারিয়ে গেছে চিরদিনের তরে
সময়-নদীর স্রোতের সাঁজে।
তাজা প্রাণের রক্ত ঢেলে
নবীন যৌবনের বুকে,
মেতেছি আজ কাব্যসভায়
রহস্য উন্মোচনের সুখে।
সেই খেলার দিনগুলি রয়ে গেছে পড়ে
বালির আড়ালে, পথে-প্রান্তরে,
সে দিনগুলো আবার জাগাতে চাই
ছন্দমালায় গেঁথে জীবন-আনন্দ ভরে।
স্মৃতিরা সবসময় মধুর—
রহস্য তারও চেয়ে বেশি,
স্মৃতির আবেগে হয়ে কাতর
কবিতার ভাষায় রহস্য আঁকড়ে ধরি।
সেই দিনগুলি আজও অন্তরে ভাসে—
হারিয়ে যাওয়া রঙিন ঘুড়ির বেশে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)