চলে সৃষ্টির খেলা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শিরোনাম:- চলে সৃষ্টির খেলা।
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ ইং:- ০৬/০৪/২০২৬

থমকে দাঁড়িয়ে আছি পথের বাঁকে।
হারিয়ে ফেলেছি বুঝি –
আগের আমিটাকে !
পথ কভু হারায় কি ?
মানুষ-ই হারায়।
স্মৃতির জোনাকি শুধু হাতছানি দেয়!

নতুন সূর্য ওঠে সাগরের ওপারে।
বর্তমান শুধু আজ –
উপহাস-ই করে !
হৃদয়ের প্রোকোষ্ঠে হায় –
দীর্ঘশ্বাস-ই ঝরে !
শব্দেরা বেদনার স্মৃতিসৌধ গড়ে!

সূর্য ডুবে যায় ধীরে আঁধার ঘনায়।
ক্লান্ত বিহগেরা সব –
নীড়ে ফিরে যায়।
সময়ের স্রোতে আমি –
তবু পথ চলি ,
রাত্রির সাথে আমি একা কথা বলি।

কিছু কথা না বলা-ই তবু রয়ে যায়।
হৃদয়ের তটভূমি জুড়ে –
অস্পষ্ট রেখায় !
প্রাপক বিহীন সেই –
অন্তরের কথা মোর,
জানি কভূ দেখবে না মুক্তির ভোর!

যেথায় হারাই দিশা,সেতো ভালোবাসা!
সেথায় কাটাই বেলা –
চলে সৃষ্টির খেলা।
কবিতার তরী বেয়ে –
চলে পথ চলা।
অলক্ষ্যে শমন হাসে বিদায়ের বেলা।

( সর্বস্বত্ব সংরক্ষিত )

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 15Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।