ফেরিওয়ালা হাঁকতে হাঁকতে
মানবিক মন্দিরের উঠান দিয়ে চলে যায়
কিন্তু প্রতিটি উঠান বোধ শূন্য হলেও
বোধের ফেরিওয়ালা চলে যায়
এক এক করে বোধ অকেজো হয়ে পড়ে
বিশেষ সময়ের ভারে
আবারও কেউ বোধ বিক্রি করতে করতে
সসম্মানে হারিয়ে যায়।
জন্ম ১০ই ফেব্রুয়ারি খেজুরী থানার অন্তর্ভুক্ত -চৌদ্দচুলী গ্রামে।মা-ই হল জীবনদর্শন। ছোট থেকেই পড়া ও লেখার প্রতি ঝোঁক। অর্পণ, ফিরে পাওয়া কবিতা, বিশ্বাসের চুপকথা, ভোরের দরজা ঠেলে ইত্যাদি কাব্যগ্রন্থ প্রকাশিত। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকার সম্পাদক।