![]()
শিরোনাম:- আলোর জন্য লড়াই।
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ ইং:- ০৮/৪/২০২৬
হ্যাঁ – আমি বেঁচে আছি।
তোমাদের ভাষায় সুখে না হোক ,
নিজের মত করেই টিকে আছি।
বলা যেতে পারে বাঁচতে শিখেছি।
নিজের ইচ্ছা, চাওয়া, ভালো থাকা –
সবকিছুর সাথে আপোস করেছি।
বেঁচে থাকার অদম্য ইচ্ছে দেখেই ,
মৃত্যু বোধ হয় করুণা করেছে।
এখনও আমি হাসি।
হয়তো স্বাভাবিক হাসি নয় ,
জোর করে লোক দেখানো হাসি।
কিন্তু কাউকে বুঝতে দিতে চাই না।
মানুষকে দেখাই আমি স্বাভাবিক।
সুনিপুণ অভিনয়ে বোকা বানাই।
লোকে অভিনয়টাকেই সত্যি ভাবে।
অন্তরের নীরবতাকে ছুঁতে পারে না!
না – হেরে যাই নি , ডুবেও যাই নি।
কোনোকিছু আঁকড়ে থাকতে চাইনা –
আবার কিছু ফেরত পেতেও চাই না।
কারন , ভাঙা মন জোড়া লাগে না!
নিজেকে মিথ্যে সান্ত্বনা দিই না।
জানি-এটা কেবল টিকে থাকা।
বেঁচে থাকা এমন নিষ্প্রাণ হয়না।
মৃত্যুকে দু্রে রাখার মিথ্যে চেষ্টা।
আমি জানি , বাস্তব বড় নির্মম।
এটা জীবন , সিনেমার গল্প নয়।
তাই নিজেকে মিথ্যে সান্ত্বনা দিই না।
অন্ধকার-কে ভয় পাই না।
শুধু আলোর জন্য লড়াই করি ।।
( সর্বস্বত্ব সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)