তুমি ধন্যি আমি ধন্য Tumi Dhonyi Ami Dhonno

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি ধন্যি আমি ধন্য
Tumi Dhonyi Ami Dhonno
কলমে—সুব্রত পণ্ডিত

মরণের পরেও যদি
কেঁদে ওঠে শ্বাসবায়ু,
ভালোবাসায় আশীর্বাদ করব—
হোক দীর্ঘ আয়ু।

তখন প্রিয়জনের চোখের জল
চায় যদি ফুল,
বলব, এক চুল ভালোবাসা
বিলাতে হয়ো আকুল।

একদিন প্রশ্ন করেছিলে—
“তোমার ইচ্ছা কী?”
সেই প্রশ্নই শেষমেশ ঘুরে আসে—
“শেষ ইচ্ছা কী?”

চাওয়া-পাওয়ার খেলায়
ইচ্ছেরা ডুবে গেছে শূন্যতায়।
জীবন প্রশ্নের আত্মসমর্পণ,
আত্মতৃপ্তির অবসান মরণছায়ায়।

মৃত্যুর পরেও প্রেমের বহমানতা
প্রতিফলিত হয় গভীর মমতায়।
জীবনদর্শন, সিদ্ধান্তের অস্তিত্ব বেঁচে থাকে
অবিনশ্বর ভালোবাসায়।

একটি ইচ্ছে—
মায়াবী আলোয় স্বপ্নে অল্প ভাসি, অল্পে,
যেখানে নিয়তি নিয়ত বাস্তবতা লিখে
স্বল্প স্বল্প গল্পে।

আরেকটি ইচ্ছে—
ভুলত্রুটি ভুলে যেতে চাই শান্তির অতলে।
সমর্পিত হই দর্শনে,
যেমন নদী মিশে যায় সাগরের কূলে।

আজও সর্বক্ষণের ইচ্ছায়
ভালোবাসা বিলাই সবার পানে।
আমার প্রেমের প্রতিচ্ছবি
মিশে থাক প্রাণের গানে গানে।

আমি কেবল হতে চাই ভালোবাসার,
প্রেমের একটি বর্ণ,
যা মৃত্যুকে ছাড়িয়ে বসাই
পুণ্যের ডান দিকে সাধ্যমতো শূন্য।

নানান প্রশ্নের উত্তরে
আমার পূর্ণ ইচ্ছার দিও মান্য।
তুমি ধন্যি, আমি ধন্য।

তুমি ধন্যি, আমি ধন্য…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 118Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted