সেই তুমি অনন্যা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রক্ত জবা ফুল দিয়ে

লিখি আমি মনের ঘরে

তোমার সীমানার আকাশপাড়ে

আমার আমিটাকেই দুঃখ দিয়ে

মরি আমি তোমার সুখে।

সেই তুমি অনন্যা

চৈত্র সংক্রান্তির ভরা দুপুরে

দোয়েল পাখির তৃষ্নার জলে

বাঁচিয়েছো প্রাণ অনায়াসে।

দীপ্যমান আলোর শিখা

খোঁজে যখন তোমার মনের ভাষা

হঠাৎ করে ঊষ্ন বাতাস

উড়িয়ে নিয়ে যায় আমাকে সাগরপাড়ে।

তোমার অন্তরের দীর্ঘশ্বাসে

খুঁজে পায় জীবন মরুভূমির ওই

উষ্ন বালূকারাশি-

তোমার তুমি কেই আমি চিনে নিয়ে

দিশাহারায় দিগদিগন্তে।

সেই তুমি চিরবসন্তের অনন্যা

গোলাপের পাপড়িতে লেখা চিঠি

দিয়েছি তোমারই হাতে;

কিঞ্চিৎ পরিমান সান্ত্বনা

গড়তে পারে মনের ডায়রী।

ইতিবৃত্ত তোমার ওই স্মৃতি

কাঁদিয়ে দেয় মনের সুখে।।

 

 

১৪/০৪/২০২১

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।